মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী নগরীর কাজলা এলাকা থেকে মোবাইল ফোন ও টাকাসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর মতিহার থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলো- অনিক রহমান (২৪), রতন আলী (২৩) ও জীবন আলী (২৫)। অনিক রাজশাহী নগরীর মতিহার থানার তালাইমারী এলাকার সুমন হাসানের ছেলে, রতন আলী একই থানার বাজে কাজলার মৃত শামীমের ছেলে ও জীবন বোয়ালিয়া থানার তালাইমারী শহিদ মিনার এলাকার বুলবুলের ছেলে।

আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করলে তারা আদালতে ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেয়।

নগর পুলিশ জানায়, পাবনা জেলার বেড়া থানার বৃ-শালিখা গ্রামের ফাহমিদা সাত্তার (৩৯) মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দ। তিনি গত ২০ এপ্রিল রাত পৌনে ৮ টায় কাজলা গেটের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ছিনতাইকারী তাকে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকাসহ একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনার ফাহমিদা সাত্তার মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ে করেন।

এরই প্রেক্ষিতে নগরীর মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পুলিশের ওই টিম সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেন। এরপর মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল দিবাগত রাত আড়াই টায় অনিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আসামি অনিকের দেওয়া তথ্যমতে অপর রতন আলীকে রাত সোয়া ৩ টায় ও জীবনকে রাত পৌনে ৪ টায় তাদের বাড়িতে থেকে গ্রেপ্তার করে। এসময় আসামি জীবন আলীর কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনটি উদ্ধার হয়।

অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করলে গ্রেপ্তার রতন আলী ছিনতাইয়ের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪