বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশী টিভি চ্যানেল বন্ধ: রাজশাহীর দর্শকদের মাঝে বাড়ছে ক্ষোভ

বিদেশি চ্যানেল বন্ধ করে দিয়ে খেলা দেখো থেকে, বিনোদন এবং খবর জানা থেকে বঞ্চিত করছে বলে মনে করেন রাজশাহীর টিভি দর্শকর। সিল্কসিটিনিউজের কাছে অনেকেই এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত বিদেশে চ্যানেল চালু করারও দাবি জানিয়েছেন।

নগরীর উপশহর এলাকার বাসিন্দা মাইদুল ইসলাম। তিনি বলেন, ‘আমি সরকারি চাকরি করতাম। অবসর নিয়েছি। এখন সারাদিন বাসায় বসে হয় খেলা দেখি, না হয় দেশ-বিদেশের খবরা-খবর বা কোনো ইন্ডিয়ান সিরিয়াল দেখে সময় কাটায়। কিন্তু শুক্রবার থেকে আর এসব চ্যানেল দেখতে পাচ্ছি না। এতে করে আমার সময় কাটানোর একটি উপায় বন্ধ হয়ে গেছে। যাতে করে মানসিকভাবেও এর প্রভাব পড়বে। এ কারণে আমি চাই দ্রুত বিদেশি চ্যানেলগুলো চালু করে দেওয়া হোক।

আরেক গৃহিনী মনিজা পারভীন সোনালি বলেন, ‘বাংলাদেশের কোনো চ্যানেলে নাটক বা সিনিমে দেখে মজা নাই। একবার অ্যাড: শুরু হলে আর শেষ হতে চায় না। মনে হয় অ্যাডের ফাঁকে ফাঁকে নাটক বা সিনেমা দেখছি। এমনকি খবর দেখেও মজা নাই। তাই যখন টিভি দেখি বিদেশী চ্যানেলগুলোই দেখি বেশি। মাঝে মাঝে দেশি চ্যানেলগুলো গিয়ে খবর দেখি। কিন্তু বিদেশি চ্যানেল বন্ধ হওয়ায় শুক্রবারের পর থেকে আর টিভিই দেখছি না।’

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার আব্দুল আল মাহমুদ নামের এক যুবক বলেন, ‘আমার কাছে টিভি দেখা মানেই খেলা বা খবর দেখা। কিন্তু বাংলাদেশি চ্যানেলগুলোতে বাইরের দেশের সব খেলা দেখাতে পারে না। আবার বাইরের দেশের সব খবরও দেখাতে পারে না। সে কারণে বিদেশী চ্যানেল বন্ধ করে দেওয়া মানে আমার কাছে টিভি দেখাও বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে। আগের খবরের জন্য মাঝে মাঝে দেশি চ্যানেলগুলো দেখতাম। এখন সেটাও আর দেখা হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বিদেশী টিভি চ্যানেল বন্ধ: রাজশাহীর দর্শকদের মাঝে বাড়ছে ক্ষোভ

প্রকাশিত সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১