শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে চুক্তি বাতিল না হলে আপনাদের ক্ষমা নেই: ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অচিরেই ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল করতে হবে, না হলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। যেখানে দ্রব্যমূল্যে লাগামছাড়া হয়ে যাচ্ছে, সেখানে আপনারা সমঝোতা চুক্তি করে মসনদ পাকা করার চেষ্টায় আছেন।

শুক্রবার (২৮ জুন) প্রেসক্লাবের সামনে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, যে দল গণতন্ত্রের বুলি আওড়ায়, সে দলের জন্য আজ মানুষ অন্নহারা, অধিকারহারা। আমার দেশের মাটির ওপর দিয়ে রেললাইন নিয়ে যাওয়ার একটাই অর্থ, দেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই।

তিনি আরও বলেন, দেশের মানুষ ভারত ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে। আপনার ফেলানী হত্যার বিচার করতে পারেন না। পারেন শুধু গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষদের জেলে ভরতে।

তিনি বলেন, একটি ভুয়া মামলার জন্য আমার নেত্রী বছরের পর বছর কারাগারে বন্দি রয়েছেন। মৃত্যুর সাথে লড়াই করছেন। অথচ আইনমন্ত্রী হেসে হেসে বলেন, বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অর্পণা রায় দাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের সঙ্গে চুক্তি বাতিল না হলে আপনাদের ক্ষমা নেই: ফারুক

প্রকাশিত সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪