খোলা মাঠে কর্দমাক্ত জমিতে ঘুরে বেড়াচ্ছে এক বাঘ। চারদিকে উৎসুক জনতার ভিড়। কখনো বাঘটি গর্জন করছে। সম্প্রতি এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ দাবি করছেন, এই ঘটনা বাংলাদেশের নওগাঁ জেলার একটি গ্রামের। এমন দাবি করে ‘এনকে পোস্ট’ নামের একটি ফেসবুক পেজ থেকে বাঘের ঘুরে বেড়ানোর একটি ভিডিও আপলোড করা হয়। গতকাল বৃহস্পতিবার ‘নওগাঁতে বনের বাঘ গ্রামে ফলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ’ এই ক্যাপশনে ভিডিওটি ওই পেজে আপলোড করা হয়। ওই পোস্টে অনেকে মন্তব্য করেছেন। কেউ বলছেন জয়পুরহাটে এই ঘটনা আবার কেউ মন্তব্য করেছেন এটা সাতক্ষীরার ঘটনা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























