বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রবিবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার ভোর ৪টা ১২ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:১৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- ৭১
Tag :
সর্বাধিক পঠিত
























