শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চীন থেকে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন: রিজভী

চীন থেকে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৫ জন সফর সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন, ১ বিলিয়ন ইউয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশ বিক্রি করার মহাজন হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন। বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে।

দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আজিজ, বেনজীর, মতিউর, আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হয়েছে। কিন্তু এখনও রাঘব বোয়ালদের নাম আসেনি। হাজারও আজিজ-বেনজীর এখনও রয়ে গেছে।

কোটা আন্দোলন নিয়ে তিনি বলেন, ২০১৮ সালে শেখ হাসিনা কোটা বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিল। কিন্তু এই সরকার আদালতের মাধ্যমে আবার কোটা বহাল করলেন। শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে।

ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীন থেকে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন: রিজভী

প্রকাশিত সময় : ০৭:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪