বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়। তাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

ছাড়া পাওয়ার পর এই সমন্বয়করা অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তবে এ কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রনেতাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। বরং তারাই লুকিয়ে আছেন

আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা যে নানা ডাইমেনশনাল (মাত্রিক) আতঙ্কে আছে, এটাও তারাই বলছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সরকার সবসময় আশ্বস্ত করেছে- তাদের দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। এসময় আন্দোলন উইথড্র করে নেয়ার আহ্বানও জানান তিনি।

ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায়, তবে তাদের তা দেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত সময় : ০৭:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪