বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্থিরতায় আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা হয়েছিল: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান অস্থিরতায় আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে সেই ফাঁদে আলেম-ওলামা সাড়া দেননি।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত কোটা সংস্কারের নামে বিএনপি, জামায়াতের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগে বিএনপি, জামায়াত ও জঙ্গিরা তালেবানি কায়দায় বর্বরতা চালিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সরকার বদ্ধপরিকর। তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

আহতদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব সরকার নেবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না বলে উল্লেখ করেন তিনি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অস্থিরতায় আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা হয়েছিল: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪