মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক পলাশ গ্রেফতার

রাজশাহীর বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ আগষ্ঠ) বাউসা ইউনিয়নের নিজ গ্রাম আড়পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ার হোসেন পলাশ মনিগ্রাম কলেজের শিক্ষক ও বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে বিএনপি-জামায়াত এবং সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

১৮ জুলাই বাঘা থানার এসআই শাহ নেওয়াজ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞান আসামী করে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করছিল। এ অভিযোগে একটি মামলা হয়েছে। এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (২ আগষ্ট) পর্যন্ত আনোয়ার হোসেন পলাশসহ ২০ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক পলাশ গ্রেফতার

প্রকাশিত সময় : ১১:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪