বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমির খসরুসহ ৪ বিএনপি নেতার বাসায় হামলা

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির একাধিক নেতার বাসায় আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাসায় একের পর এক এ হামলা করা হয়। বিএনপি এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ-দফতর বিষয়ক সম্পাদক এবং মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, ‘রাতে আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদী বাগের বাসায় হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন। এরপর চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশ আবাসিকের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়াও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাদশা মিয়া সড়কের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের চট্টেশ্বরীর বাসায়ও।’

স্থানীয়রা জানান, বেশ কিছু লোক মিছিল নিয়ে বিএনপি নেতাদের বাসায় বাসায় হামলা ও ভাঙচুর করে। হামলাকারীরা জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমির খসরুসহ ৪ বিএনপি নেতার বাসায় হামলা

প্রকাশিত সময় : ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪