বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত তারেক রহমান দেশে ফিরছেন : ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। গতকাল সোমবার বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস।এ সময় মির্জা ফখরুল আন্দোলনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেল।

ফখরুল বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব।

তিনি আরও বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেইসঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দ্রুত তারেক রহমান দেশে ফিরছেন : ফখরুল

প্রকাশিত সময় : ০৯:৫২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪