শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা দুর্বৃত্তদের

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমনোদ্দোজা আহমেদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৭ আগষ্ট) রাত ৮ টার দিকে সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গণ মার্কেট এলাকায় ইমনোদ্দোজা হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রেস্টুরেন্টে থেকে খাবার খেয়ে বের হয় ইমনোদ্দোজাসহ আরও দুই জন শিক্ষার্থী। রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন তারা। এ সময় ১০ থেকে ১৫ জন এসে একটি ছেলেকে মারধর করে। তার মোটরসাইকেলটি ফেলে দেয়।

আহত ইমনোদ্দোজা জানান, রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি আগামীকাল কি কি কর্মসূচি নিব তা নিয়ে আলাপ করছিলাম। হঠাৎ করে ১০ থেকে ১৫ জন ছেলে চলে আসে। এসেই জিজ্ঞেস করে ‘ তুই ইমন না ‘। তারপরই আমাকে মারধর শুরু করে।প্রতক্ষ্যদর্শী মিঠু জানান, আমরা মিরর শো-রুমের সামনে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় কয়েকজন ছেলে এসে ইমন ভাইকে মারতে শুরু করে। এ সময় তারা আওয়ামী লীগের দালাল বলে মারতে শুরু করে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় অভিযোগ জানিয়েছি।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ দেশ রুপান্তরকে জানান, আমাদের কাছে তারা অভিযোগ জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা দুর্বৃত্তদের

প্রকাশিত সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪