বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার পদ্মা সেতু প্রকল্পের খরচ কমাল ২ হাজার কোটি টাকা

পদ্মা সেতু প্রকল্পের খরচ প্রায় দুই হাজার কোটি টাকা কমানো হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে খরচ অনেক কম হতো।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২ এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এর আগে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।

ফাওজুল কবির খান বলেন, বিগত সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ব্যয় সংকোচন নীতি অবলম্বন করে সর্বশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা। এখানে প্রায় ১ হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

তিনি জানান, প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি পরামর্শ ২০০ কোটিসহ মোট ১৮৩৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।

ফাওজুল কবির খান আরও বলেন, ‘এই সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে।’

উপদেষ্টা আরও বলেন, যে এলাকায় এমপি-মন্ত্রী নাই সেখানে তেমন উন্নয়ন হয় না। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাশার সরকার। জনপ্রত্যাশার সরকার কেবল ঢাকার প্রত্যাশার নয়, এটা পুরো দেশের। আমরা দেশটাকে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই। উন্নয়নের লক্ষ্যমাত্রাই হচ্ছে সেবা। আমরা দেশটাকে সেবা দিতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অন্তর্বর্তী সরকার পদ্মা সেতু প্রকল্পের খরচ কমাল ২ হাজার কোটি টাকা

প্রকাশিত সময় : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪