বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাড়িটি এস আলমের জানতেন না বিএনপিনেতা সালাহউদ্দিন, দুঃখপ্রকাশ সাবেক প্রতিমন্ত্রীর

এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওই গাড়ি ঘটনার ব্যাখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। অনিচ্ছাকৃত এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’

গত বুধবার কক্সবাজার বিমানবন্দর থেকে সালাহউদ্দিন আহমেদ যে গাড়িতে (জিপ) চড়ে তার নিজ এলাকা পেকুয়ায় আসেন, মিতসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপটি ছিল এস আলমের মালিকানাধীন।

ওই গাড়ির বিষয়ে ব্যাখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। বিমানবন্দর থেকে নেমে কোনো গাড়িতে করে যাবো, সেটা আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনা আয়োজন করেছিল চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’

‘বিমানবন্দরে নামার পর নেতাকর্মীরা বলছে এই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেওয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা-বাবার কবর জিয়ারত করব।’

সালাহউদ্দিন জানান, তিনি পরে জানতে পারেন গাড়িটি তার এক ছোটভাইয়ের, যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। বিএনপিনেতা বলেন, ‘ওই ছোটভাই কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন। এই জন্য তাকে গাড়ি চলাচলের জন্য দিয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাড়িটি এস আলমের জানতেন না বিএনপিনেতা সালাহউদ্দিন, দুঃখপ্রকাশ সাবেক প্রতিমন্ত্রীর

প্রকাশিত সময় : ০৪:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪