ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘এটা রপ্তানি করা হবে। রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে।’সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু একটা সিন্ধান্ত হয়েছে। তার আগেইতো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না। যেটা সরকারের বিবেচনায় আছে।’
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে: উপদেষ্টা
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- ৭৪
Tag :
সর্বাধিক পঠিত


























