শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বাসচাপায় নারী নিহতের জেরে উজান-ভাটি পরিবহনে আগুন

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত লোকজন ‘উজান ভাটি’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছেন। তারা বাসটির চালক ও হেলপারকে মারধর করেছেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি হয়। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, আজ রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার এলাকায় এক নারী ও এক ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুরে বাসচাপায় নারী নিহতের জেরে উজান-ভাটি পরিবহনে আগুন

প্রকাশিত সময় : ১১:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪