শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় তনয় মজুমদার (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কে চেচানিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তনয় মজুমদার মুকসুদপুর উপজেলার বহুগ্রামের লক্ষণ মজুমদারের ছেলে ও টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু।

স্থানীয় সূত্রে জানা যায়, তনয় দুই বন্ধুকে নিয়ে গোপালগঞ্জ জেলা শহরে নতুন মোটরসাইকেল কিনতে আসেন। ফেরার পথে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তনয়কে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তনয় মরা যান। বাকি দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোটরসাইকেল কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

প্রকাশিত সময় : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪