বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘দাম বেশি হওয়ায় দেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশের উৎপাদনে আমাদের দেশে কোনো ঘাটতি নেই, কিন্তু দাম বেশি হওয়ায় দেশের সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারে না। ইলিশের দাম কীভাবে নিয়ন্ত্রনে রাখা যায় আমরা সে লক্ষ্যে কাজ করে যাব।’

আজ শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মৎস্য অধিদপ্তরে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, ‘প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। আপনারা দয়া করে এ কয়েক দিন ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। তাহলেই আমাদের ইলিশ উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে।’

ফরিদা আখতার বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হব। প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এ সময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায়, তাহলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে।’

শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, মৎস্য গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘দাম বেশি হওয়ায় দেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না’

প্রকাশিত সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪