শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় আরও বাড়ল

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বৃদ্ধি করা হয়েছে। সাতদিন বাড়িয়ে ১০ অক্টোবর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর সময়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরে সময়সীমা ১০ অক্টোবর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনও সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনও ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।

ডাকযোগে অথবা ই-মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা-গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।

প্রথমে ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনে গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। পরে তা ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এরপর আজ তা আরও ৭ দিন বাড়ানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় আরও বাড়ল

প্রকাশিত সময় : ১১:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪