রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ১৮ তারিখ পর্যন্ত মারা গেছেন ৬৮ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৭৩ জন। এদিকে হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩.৬৭ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, মৃত ৫ জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং নাটোরের ১ জন রোগী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১