মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে নিজ ঘর থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন বকপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৫০) নামক এক ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বেলা ১১,৩০ টার দিকে ঘটনাটি ঘটে।

এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের লোকজনদের অজান্তে নিজ ঘরের পাড়ের সাথে লাইলোনের দড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পরে মৃত ব্যাক্তির ৫ বছরের নাতনি দেখতে পেলে চিৎকার করে উঠলে পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্হানীয় লোকজন মোহনপুর থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

এই বিষয়ে থানার তদন্তকারী অফিসার এসআই নূরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে  আইনুগত ব্যবস্হা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোহনপুরে নিজ ঘর থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৯:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪