বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার গুলিস্থানসহ বিভিন্ন জায়গায় আহত পথশিশুদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শনিবার বিকালে (১৯ অক্টোবর) তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্থানে বেশ কয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ। সূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণঅভ্যুত্থানে আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রকাশিত সময় : ১১:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪