চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় একটি টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, আগুনের খবর পেয়ে নিকটস্থ তিনটি স্টেশন থেকে ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রামে টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- ১৭০
Tag :
সর্বাধিক পঠিত


























