বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২২ ছাত্রলীগ নেত্রীসহ ২২০ জনের নামে মামলার আবেদন

কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের ২২ নেত্রীসহ ২২০ জনের নাম উল্লেখ করে মামলার এজাহার দায়ের করা হয়েছে

আজ রবিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসাইন শাহবাগ থানায় এজাহারটি দায়ের করেন। এজাহারে ২২০ জনের নাম-পরিচয় উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানা সূত্র জানিয়েছে, মামলার এজাহারটি মামলা হিসেবে রেকর্ডের কাজ প্রক্রিয়াধীন।

বাদী আরমান হোসেন জানান, গত ২৫ তারিখে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।

আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২২ ছাত্রলীগ নেত্রীসহ ২২০ জনের নামে মামলার আবেদন

প্রকাশিত সময় : ১১:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪