রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবির প্রক্সিকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা মিলেছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে বিভিন্ন বিভাগের তিন শিক্ষার্থী ভর্তি আছেন। এ নিয়ে গত ১০ সেপ্টেম্বর রাইজিংবিডিতে ‘১ জনের প্রক্সিতে রাবিতে ভর্তি হয়েছেন ৪ জন’ সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত এ সংবাদের প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে রাবি প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।

এর আগে, রাইজিংবিডির অনুসন্ধানী প্রতিবেদনে রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের ভয়াবহ তথ্য উঠে এসেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একজন প্রক্সিদাতার সহায়তায় রাবিতে ভর্তি হন চারজন শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন।

তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সনি, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শোভন। সংবাদটি প্রকাশের বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। এ নিয়ে কয়েকদিন আগেও আমরা মিটিং করেছিলাম। আজ আরেকটি মিটিং করেছি। এতে আমাদের কাছে যে নথিগুলো এসেছে, তাতে আমরা বলতেই পারি প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। আমরা এখনো কমপক্ষে দুটি মিটিং করব। তারপর সব তথ্য শৃঙ্খলা কমিটির কাছে পাঠাব।

শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রক্সিকাণ্ডে জড়িত থাকা মানে, সে তো ছাত্রই না। তাদের ছাত্রত্ব বাতিল হবে। শৃঙ্খলা কমিটি শাস্তি নিশ্চিত করবেন। খুব শীঘ্রই শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির প্রক্সিকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা মিলেছে

প্রকাশিত সময় : ০৯:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪