সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে নাতনির সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা কাজী!

রাজশাহীর তানোরে কথিত নাতনির সঙ্গে আপত্তিকর অবস্থায় এক কাজীকে আটক করেন গ্রামবাসী। পরে ৮০ হাজার টাকা জরিমানায় রক্ষা পেয়েছেন ওই কাজী। সোমবার দিবাগত রাতে তানোর পৌর এলাকার আমশো মহল্লায় এ ঘটনা ঘটেছে।এ নিয়ে কাজীর লাইসেন্স বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মহল্লাবাসী। স্থানীয়রা জানান, কাজীর বিরুদ্ধে এর আগেও একাধিকবার নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে। আত্মসম্মানের কথা বিবেচনা করে কেউ কোনো প্রতিবাদ করেনি। গ্রামবাসীর কাছে উত্তম-মধ্যম শেষে ৮০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমশো মহল্লার জনৈক নারীর (কথিত নাতনি) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। এদিকে গোপনে ওই নারীর বাড়িতে কাজীর নিয়মিত যাতায়াতে জনসাধারণের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা কাজীর গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সোমবার আমশো মহল্লায় জনৈক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় কাজীকে আটক করেন গ্রামবাসী। এসময় তাকে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে তিনি গ্রামবাসীর হাতে-পায়ে ধরে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে এ অপরাধ থেকে রক্ষা পান। এ বিষয়ে জানতে চাইলে কাজী জানান, জনৈক নারী তাকে ছায়া-ব্লাউজ নিয়ে বাড়িতে যেতে বলেছিল। সেজন্য আমি ছায়া ব্লাউজ নিয়ে তার বাড়িতে যাই। সম্পর্কে সে আমার নাতনি হয়, কিন্তু গ্রামের কিছু লোকজন আমাকে জোরপূর্বক আটক করে ৮০ হাজার টাকা জরিমানা নিয়ে ছাড়েন।

এ ব্যাপারে তানোর থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তানোরে নাতনির সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা কাজী!

প্রকাশিত সময় : ০৯:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪