বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর থেকে বিএনপির সব অফিস-পোস্টার অপসারণের নির্দেশ

আওতাধীন এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যাবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামান নির্দেশনা প্রদান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা মহানগর উত্তর থেকে বিএনপির সব অফিস-পোস্টার অপসারণের নির্দেশ

প্রকাশিত সময় : ১১:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪