রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দূতাবাসে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নেভাল অপারেশনস ফর ইন্টিগ্রেশন অব ক্যাপাবিলিটিস অ্যান্ড রিসোর্সেসের ভাইস অ্যাডমিরাল জে ব্র্যাড স্কিলম্যান।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ডিফেন্স অ্যাটাচে, পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্টসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহেদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জে ব্র্যাড স্কিলম্যান তার বক্তব্যে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানকে অগ্রগণ্য হিসেবে উল্লেখ করেন তিনি। বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ ত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহিমান্বিত অর্জন বলে মন্তব্য করেন জে ব্র্যাড স্কিলম্যান। তিনি শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ এবং মার্কিন সশস্ত্র বাহিনীর মধ্যে শক্তিশালী অংশীদারত্বের ওপর জোর দেন।

সালাহউদ্দিন মাহমুদ তার বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সব সদস্যসহ আত্মত্যাগকারী লাখো শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর ও বহুমুখী প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। সালাহউদ্দিন মাহমুদ উল্লেখ করেন যে, উভয় দেশ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা তুলে ধরেন সালাহউদ্দিন মাহমুদ। সম্পর্ক জোরদার করতে এবং ভবিষ্যতে অংশীদারত্ব বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহেদুল ইসলাম অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং যুক্তরাষ্ট্রের বিদ্যমান সর্মথন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

প্রকাশিত সময় : ০৫:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪