বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় হামলা: ইকবালসহ চারজন সাতদিনের রিমান্ডে

কুমিল্লা নানুয়া দীঘিরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টির কথা স্বীকার করেছে ইকবাল হোসেনসহ চার জন। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তারা এ স্বীকারোক্তি দেয়।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, আমরা আদালতের কাছে অধিকতর তদন্তের স্বার্থে অভিযুক্তদের ১০ দিনের রিমান্ড আবেদন করি। তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তানভীর আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন পূজামণ্ডপে রাখার বিষয়টি স্বীকার করেছে। ওইদিন ইকবাল পূজামণ্ডপে কোরআন রেখে হনুমানের গদা নিয়ে চলে আসে। পরে গদাটি একটি পুকুরে ফেলে দেয়। তবে কোন পুকুরে গদাটি ফেলেছিল সে বিষয়ে তথ্য দিতে পারেনি।

আদালতে হাজির করা চার জন হলো- মন্দিরে কোরআন শরীফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হসেন, পুলিশকে ৯৯৯ নম্বরে খবর দেয়া ব্যক্তি ইকরাম এবং মাজারের সহকারী দুই খাদেম হাফেজ হুমায়ূন ও ফয়সাল। আদালতে আসামিদের হাজিরা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এম তানভীর আহমেদ।-ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

কুমিল্লায় হামলা: ইকবালসহ চারজন সাতদিনের রিমান্ডে

প্রকাশিত সময় : ০৩:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১