সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে। আলতাফ হোসেন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, ‘‘উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত। এতে ছয় কক্ষবিশিষ্ট দালানের অধিকাংশ ঘর পুড়ে যায়। আগুন লাগার পর বাড়ির সব সদস্য বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা। পরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।’’

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪