সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শ্যালিকা নিহত হয়েছেন। নিহতরা তিনজনই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা রাজশাহী শহরে বাজার করে বাড়িতে ফিরছিলেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তাঁর স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে। পুঠিয়ার শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমাও মারা যান। এসআই ফিরোজ হোসাইন জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার

প্রকাশিত সময় : ০৬:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪