বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আ’লীগ দেশটাকে ফোকলা করে দিয়েছে’

আওয়ামী লীগ দেশটাকে ফোকলা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমানে রাজনৈতিক তর্ক-বিতর্কে আ’লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট নিচে চাপা পড়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে ফোকলা করে দিয়েছে , এগুলো না তুলে ধরলে মানুষ এগুলো ভুলে যাবে। এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার। আওয়ামী লীগ সবচেয়ে বেশি দুর্নীতি করেছে বিদ্যুৎ খাতে।

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আ’লীগ দেশটাকে ফোকলা করে দিয়েছে’

প্রকাশিত সময় : ০৪:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫