সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর তিন খুন মামলায় গ্রেফতার ১১, হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুন মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।

গ্রেফতাররা হলেন- মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, রবিউল তালুকদার, অমিত তালুকদার, সম্রাট তালুকদার, বেলায়েত মৃধা, মাহবুব আলম, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন, মতু হাওলাদার ও বেলায়েত মৃধা। এদের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি জখমের মামলা রয়েছে।

এর আগে সোমবার রাতে এ মামলার আসামি ফয়সাল তালুকদারকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ২৭ ডিসেম্বর তিন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা ও একটি জখমের মামলা হয়। এতে অন্তত দুশ’ জনকে এজাহারভুক্ত এবং দুশ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে যৌথ-বাহিনীর অভিযান চলছে।

তিনি আরও বলেন, সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গ্রেফতার আসামিকে নিয়ে কালাই সরদারের চর এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যার পর নিহতের হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়। ওই এলাকা থেকে ব্যাগভর্তি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ৮নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং সহযোগী সিরাজ চৌকিদার নিহত হন। এছাড়া বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় সুমনকে এক নাম্বার আসামি করে হত্যা মামলা করা হয়।

সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঞ্চল্যকর তিন খুন মামলায় গ্রেফতার ১১, হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত সময় : ০২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫