রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় মদ (কট) সেবন করে তিনজন। এছাড়াও সেবন করে আরো চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। Local events বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছেন তিনজন। এদের তিনজন হাসপাতালের বাইরে মারা গেলেও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতের পরিবার ও মোহনপুর থানা পুলিশ সুত্রে খবরটি জানা গেছে। এঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯), ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)। মৃতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মুন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮) ও মোংলার ছেলে একদিল (৫০)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নান এর কাছে থেকে দেশীয় মদ পটেনসি (কট) কিনে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে ৭জন। এরপর লুজ মোশানে এপর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, মদ পানের ঘটনায় মারা গেছেন তিনজন। একটি মাদক মামলায় দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৪
-
রাজশাহী প্রতিনিধি : - প্রকাশিত সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- ৮৬
Tag :
সর্বাধিক পঠিত


























