বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১১

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলায় ৩ ট্রাফিক পুলিশ আহতের ঘটনার মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এতে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০ জনকে আসামি করা হয়। গ্রেফতাররা হলেন- সোহেল হোসেন, সোহাগ হোসেন, জহির উদ্দিন, মহিউদ্দিন, ইছমাইল হোসেন, মোশারেফ হোসেন, জিয়াউর রহমান বাবু, শিপন হোসেন, বেলাল হোসেন, মিরাজ হোসেন ও কামাল মোল্লা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় শহরের বাড়বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জেরে অটোরিকশাচালকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চালকদের এলোপাতাড়ি মারধরে ট্রাফিক পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ বড়ুয়া, কনস্টেবল ঝোটন ভট্টাচার্য ও মো. সুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে অটোরিকশাচালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১১

প্রকাশিত সময় : ১১:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫