সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের ট্রফি প্রথমবার রাজশাহীতে

এই প্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়নস ট্রফি। কখনও চ্যাম্পিয়ন হয়েও রাজশাহীর দল ট্রফি আনতে পারেনি। তবে প্রথমবারের মতো দর্শকদের সামনে প্রদর্শনের জন্য ট্রফি আনা হয় রাজশাহীতে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে এ ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচন করেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু। সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা এই ট্রফি দেখতে ভিড় করেন ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে খুব কাছ থেকে দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই আবার ট্রফির সেলফি তুলে সাক্ষী হয়ে থাকতে চান।

এ সময় ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করেন, বিপিএলের চ্যাম্পিয়নস ট্রফি যেন এবার রাজশাহীর ঘরেই আসে।

ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ বলেন, ট্রফিটি আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ, নগর ভবন, রেলগেটসহ পাঁচটি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পারবেন বিপিএলের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফিটি যাবে রংপুরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিপিএলের ট্রফি প্রথমবার রাজশাহীতে

প্রকাশিত সময় : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫