রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া ভালো আছেন, জানালেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেগম জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি গতকাল হসপিটালে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। আপনারা সকলে দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। টানা কয়েকদিন জ্বর অনুভব করায় গত ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেখানে ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়।

এ সময় বিএনপির এ নেতারা বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট আকারের একটি ‘লাম্প’ তৈরি হওয়ায় বায়োপসি করা হয়েছে৷ সেই পরীক্ষার প্রতিবেদন দেখে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে৷ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে৷

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয়৷ দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া। গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালেদা জিয়া ভালো আছেন, জানালেন মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১