মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ ও সরকারের অবস্থা নাভিশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, তাতে জনগণের পাশাপাশি সরকারের অবস্থাও নাভিশ্বাস বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে এবং সরকারেরও নাভিশ্বাস অবস্থা। দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে।

তিনি বলেন, ‘এই আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।’

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমীর কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এ বিষয়টি আন্দোলনকারীদেরকে বুঝতে হবে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা চায় পড়াশোনা অব্যাহত থাকুক।

উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ তারা প্রথমে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন। পরে বিকেল থেকে তারা মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ ও সরকারের অবস্থা নাভিশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৭:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫