রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িটি থেকে ধোয়া উড়ছিল। ভেতরে আগুন জ্বলছিল। তবে দমকল বাহিনীর কর্মীদের দেখা যায়নি।

শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। তবে শাহরিয়ারের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। বৃহস্পতিবার এ বাড়িটিও জ¦ালিয়ে দেওয়া হলো।

আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন। তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন

প্রকাশিত সময় : ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫