শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক ২৪ ঘন্টায় আরও সাতজনের মৃত্যু

রামেক ২৪ ঘন্টায় আরও সাতজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান বলে জানান রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে সাতজন মারা গেছে তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ। বাকি চারজনের করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।  পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, রাজশাহীর তানোরের দুইজন এবং নওগাঁ, সিরাজগঞ্জ ও পাবনার একজন করে মোট তিনজন। এ নিয়ে গত পাঁচদিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩৯ জন।
হাসপাতাল পরিচালক আরো জানান, শনিবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৯৪ জন, রাজশাহীর ৭২ জন, নাটোরের ৯ জন, নওগাঁর ৬ জন, পাবনার ৪ জন, সিরাগঞ্জের ২ জন ও কুষ্টিয়ার ৪ জন। এদের মধ্যে করোনা আইউসিইউতে রয়েছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন।
শামীম ইয়াজদানী জানান, মূলত: ঈদের পর থেকে করোনা আক্রান্ত রোগি ও মৃত্যু বাড়তে থাকে। গত ১৬ মে থেকে ২৯ মে দুপুর পর্যন্ত এ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩৩ জন, চাঁপাইনবাগঞ্জের সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়ীর ১০ জনসহ রাজশাহী জেলার ২৪ জন, পাবনার দুইজন, কুষ্টিয়ার একজন ও নাটোরের একজন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক ২৪ ঘন্টায় আরও সাতজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১