শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল করা হয়েছে। সভায় ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের রান্না করা খাবার না দিয়ে রান্না ছাড়া খাবারের পক্ষে মত দেন। তিনি প্রকল্পটি নতুনভাবে উপস্থাপনের নির্দেশ দেন।

মঙ্গলবার (১ জুন) একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, সভায় একটি প্রকল্প অনুমোদন পায়নি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। কিন্তু প্রকল্পটির স্ট্রাকচার নিয়ে তার সংশয় ছিল। এ জন্য তিনি নির্দেশনা দিয়ে প্রকল্পটি ফেরত পাঠিয়েছেন।

এম এ মান্নান বলেন, “আমরাও চাই সকল শিক্ষার্থী স্কুলে খাবার পাক। তবে এই প্রকল্পের স্ট্রাকচার পরিবর্তন করে সম্পূর্ণ নতুনভাবে প্রস্তাব করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে পুষ্টিকর খাবার সরবরাহে ১৭ হাজার ২৯০ কোটি টাকার প্রকল্প হাতে নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি একনেক সভায় ‘প্রাইমারি স্কুল মিল’ নামক প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল

প্রকাশিত সময় : ০৩:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১