বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা সেতুতে একদিনে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্মরণকালের রেকর্ড পরিমাণ যানবাহন চলাচল ও টোল আদায় করেছে যমুনা সেতু কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতু কর্তৃপক্ষ টোল হিসেবে আদায় করেছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।

আজ বুধবার সকালে যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

যমুনা সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই যানবাহন চলাচল ও টোল আদায় করা হয়। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা। অপরদিকে সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তের ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন চলাচল করেছে। এ লেন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল থেকেই কর্মজীবী মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যমুনা সেতু দিয়ে যান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

তিনি জানান, মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু দিয়ে সাধারণত প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৭ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। তবে এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট উৎসবের যাত্রায় যমুনা সেতুতে স্মরণকালের সর্বোচ্চ যান চলাচল ও টোল আদায়ের রেকর্ড সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যমুনা সেতুতে একদিনে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

প্রকাশিত সময় : ০৫:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬