রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৪ নভেম্বর) সকালে কল্যাণপুরের উত্তরপাড়া এলাকার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















