বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর বয়সের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

শৈশবের একটি ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পান সোনারিকা। অভিনয়জীবনের বাইরের সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান তাঁরা। সেখানেই ঘটে ঘটনাটি।

সোনারিকার ভাষ্য, রেস্টুরেন্টের এক ব্যবস্থাপক তাঁকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তাঁর বুকে হাত দিয়েছিলেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন ছোট্ট সোনারিকা। তখন ঘটনার অর্থ বোঝার মতো বয়সও হয়নি তাঁর। অভিনেত্রী জানান, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে যান। তাৎক্ষণিকভাবে পরিবারের কাউকে কিছু বলতেও পারেননি।

ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন সোনারিকা। কৈশোরে একসময় মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তাঁর মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, জানতে চাইলে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তাঁর সঙ্গে কী ঘটেছিল।

তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তাঁর আশঙ্কা, বাবা ঘটনাটি জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাঁকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা।

‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

১০ বছর বয়সের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

প্রকাশিত সময় : ১০:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬