বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ঘিরে উদযাপন শেষ হলেও উপহারের চমক এখনো অব্যাহত রয়েছে। প্রিয়জনদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে আনন্দিত এই অভিনেত্রী। আর নায়িকার সেই মুহূর্তের ৫১ সেকেন্ডের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। যা ‍নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।

ভক্তের কাছ থেকে পাওয়া উপহারটি কী, তা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরীমণি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। প্রকাশের পর ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের। এক ঘণ্টা না পেরোতেই ভিডিওটিতে আট হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য করেন প্রায় সাড়ে ৪০০ নেটিজেন।

ভিডিওতে দেখা যায়, উপহারের প্যাকেট খুলছেন পরীমণি। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে আসে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের একটি ল্যাপটপ। উপহারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে পাওয়া এই উপহার তার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কে তাকে ল্যাপটপটি উপহার দিয়েছেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি আলোচিত এই নায়িকা।

জন্মদিন ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসার মধ্যেই নতুন এই উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

প্রকাশিত সময় : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬