বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোথায় আছেন পরীমণি

আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বোট ক্লাবের ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়। আদালতের এই আদেশের পর থেকে একটি প্রশ্ন সামনে এসেছে- কোথায় আছেন পরীমণি?

শোনা যাচ্ছে, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি। যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি দেশে ফিরবেন কিনা, কিংবা আদালত কী পদক্ষেপ নেবেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

এর আগে একই মামলায় গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। এবারও কি সেই পথেই হাঁটবেন এই অভিনেত্রী, নাকি পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে- সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

নাসির উদ্দিনের অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে পরীমণি তাকে মারধর করেন এবং তার দিকে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এসব অভিযোগের ভিত্তিতেই মামলাটির বিচার চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কোথায় আছেন পরীমণি

প্রকাশিত সময় : ০১:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬