বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা রিকশায় করে এসে এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় কেউ আহত হয়নি।

এর আগে, গত ১৪ অক্টোবর একই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণে ছিটকে আসা স্প্লিন্টারের আঘাত লাগে তাঁর শরীরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত সময় : ০১:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬