বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে আসছে ভাবনার যাপিত জীবন

মুক্তি পেতে যাচ্ছে আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’। আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। ২০২২ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। একই বছর শেষ হয় দৃশ্যধারণের কাজ। পোস্ট প্রডাকশনের কাজ শেষে ২০২৫ সালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি। তবে মুক্তির জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন নির্মাতা।

দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছে পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

‘যাপিত জীবন’-এর গল্পে উঠে এসেছে দেশভাগ ও ভাষা আন্দোলনের মতো ঐতিহাসিক প্রেক্ষাপট। সিনেমাটি পরিচালনার পাশাপাশি সহপ্রযোজনাও করেছেন হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ। সিনেমায় আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, রওনক হাসান, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায় ও গাজী রাকায়েতসহ অনেকে। এর আগে ভাবনার ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি আলোচিত হয়। অবশ্য সেই ছবির পরিচালক ছিলেন অনিমেষ আইচ। আর ভাবনার নায়ক ছিলেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারেই ভিন্ন ধাঁচের একটি গল্প নিয়ে তৈরি হয়েছিল ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অবশেষে আসছে ভাবনার যাপিত জীবন

প্রকাশিত সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬