শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিগামী প্রবাসীদের কোয়ারেন্টাইন সমস্যার সমাধান

সৌদি এয়ারলাইন্সের আর্থিক ও সফটওয়্যার চ্যানেলের মাধ্যমে সৌদি এয়ারের তালিকাভূক্ত তিনশ এর বেশী স্থানীয় ট্রাভেল এজেন্ট সৌদি আরবের হোটেল বুকিং করতে পারবে। বৃহস্পতিবার, ৩ জুন থেকেই বুকিংয়ের অনুমতি পেয়েছে নির্বাচিত এজেন্টরা।

রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নাগরিকরা সৌদি আরবে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সমস্যা কেটে গেল।

গত ২০ মে থেকে যেসব প্রবাসীরা হোটেল বুকিং এর কারণে ফ্লাইট মিস করেছেন তাদের বিনা ফিতে পুনরায় টিকিট ইস্যু করতে সম্মত হয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। টিকিটের তারিখ পরিবর্তন তথা রিইস্যুর জন্য কারওয়ান বাজারস্থ সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসের পাশাপাশি ট্রাভেল এজেন্ট থেকেও করা যাবে।

এছাড়াও যারা সৌদি আরব থেকে এখন সৌদি এয়ারলাইন্সের আপ-ডাউন টিকিট ক্রয় করে দেশে আসবেন তারা টিকিট রিকনফার্ম বা তারিখ পরিবর্তনের জন্য ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ অন্যান্য শহরে অবস্থিত তালিকাভূক্ত ট্রাভেল এজেন্ট থেকেও করতে পারবেন। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসে আসার প্রয়োজন কমে গেল।

উল্লে­খ্য, হোটেল বুকিং এর জন্য ট্রাভেল এজেন্টগুলো সর্বোচ্চ দুই হাজার এবং টিকিট রিইস্যুর জন্য সর্বোচ্চ পাঁচশত টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

মহামারী করোনার বিস্তার রোধকল্পে সৌদি সরকার কর্তৃক গত ১৭ মে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জারি করে। যা ২০ মে থেকে কার্যকর হয়। সে অনুযায়ী যেসব বিদেশী কর্মীরা নিজ দেশে দুই ডোজ করোনার টিকা গ্রহণ করেনি বা সৌদি আরবে থাকাকালীন এক ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে সৌদি আরবে গমন করতে হলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।

এতে দেশে ছুটিতে আসা সৌদি আরব প্রবাসীরা আর্থিক সংকটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নানাবিধ কারণে হোটেল বুকিং করতে পারছিলেন না। বিশেষ করে যেহেতু হোটেল বুকিং এর সময় পুরো টাকা পরিশোধ করতে হয়। প্রবাসী কর্মীদের বেশীরভাগেরই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না থাকায় কোনোভাবেই হোটেল বুকিং করতে পারছিলেন না। প্রবাসীদের এ সমস্যা সমাধানকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও হোটেল বুকিং করতে পারছিলেন না প্রবাসীরা। এরই প্রেক্ষিতে প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করে।

সেই টিম সৌদি এয়ারলাইন্স এবং আটাব (এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সীস বাংলাদেশ) এর সাথে দফায় দফায় বৈঠক শেষে এ সমস্যার সমাধান করতে সম্মত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিগামী প্রবাসীদের কোয়ারেন্টাইন সমস্যার সমাধান

প্রকাশিত সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১