আষাঢ় মাসে
ফেরদৌসী খানম রীনা
আষাঢ় মাসে মেঘ করেছে ঐ সুনীল আকাশে,
কালো মেঘ ভেসে বেড়ায় স্নিগ্ধ কোমল বাতাসে।
বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি যেন ফিরে পেলো সজীবতা,
রিমঝিম বৃষ্টিতে চারপাশে বিরাজ করে নিরাবতা।
কদম,কেয়ার সৌন্দর্যে প্রকৃতি অপরূপে সাজে,
কখনও রোদ কখনও বৃষ্টি চমৎকার দৃশ্য প্রকৃতির মাঝে।
খাল-বিল, নদী-নালা, বৃষ্টির জলে থৈ থৈ,
মাছেরা খেলা করে সারাবেলা ডাঙায় লাফ দেয় কই।

নিজস্ব প্রতিবেদক 

























